১৫ মার্চ ২০১৪ - ২০:৩০
ইরাকে আইএসআইএল’র শীর্ষস্থানীয় নেতা নিহত

ইরাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইএসআইএল’র সৌদি নাগরিক শীর্ষস্থানীয় এক নেতা নিহত হয়েছে। ঐ নেতা ইরাকে সন্ত্রাসী এ গ্রুপের অভ্যন্তরিন বিষয়ক কর্মকর্তার দায়িত্বে রত ছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের সালাহুদ্দীন প্রদেশে ‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্য লেভ্যান্ট’র (আইএসআইএল) শীর্ষস্থানীয় এক নেতা নিহত হয়েছে। নিহত ঐ ব্যক্তি সৌদি আরবের নাগরিক এবং সন্ত্রাসী এ গ্রুপের অভ্যন্তরিন বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করতো।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার ভিত্তিতে, সালাহুদ্দীন ও আনবার প্রদেশের মধ্যবর্তী মরু এলাকায় নিহত ঐ ব্যক্তির নাম ‘আবু উমার আস-সামেরায়ী’।

ইরাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে : সালাহুদ্দীন প্রদেশে আইএসআইএল’র নেতৃত্বাধীন ছোট ছোট সন্ত্রাসী দলকে নেতৃত্বদানকারী এবং বিভিন্ন সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী অপর এক নেতাকে হত্যা করেছে ইরাক নিরাপত্তা বাহিনী। নিহত এ আইএসআইএল নেতা সৌদি নাগরিক, তার নাম ‘কামাল আল-গানযী’। তিনি ২০০৫ সালে ইরাকে প্রবেশ করেন। ১৩০টিরও অধিক সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী আল-গানযী সবসময় বাগদাদের উত্তর অঞ্চল ও সালাহুদ্দীন প্রদেশে যাতায়াত করতেন।

এদিকে ইরাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার ভিত্তিতে সালাহুদ্দীন প্রদেশে ইরাক নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অভিযানে আইএসআইএল’র ২ নেতাসহ ২৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

এছাড়া ‘আনবার’ প্রদেশের মাকালা ও কারামাহসহ অন্যান্য এলাকায় নিরাপত্তা বাহিনী’র অভিযানে ২৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় অস্ত্রভর্তি একটি গাড়ীও ধ্বংস করতে পেরেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।